ঈদের পর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের পানি শোধনাগার পরীক্ষামূলক চালু করে কোনো ত্রুটি পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শোধনাগার পরীক্ষামূলক চালু করেছিলেন। গত তিন দিন চালুর পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ত্রুটি না থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন। মেয়র জানান, নগরের সর্ববৃহৎ এই পানি শোধনাগার ঈদের পরপরই উদ্বোধন করা হবে। উদ্বোধনে স্থানীয় সাংসদ হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন বলে মেয়র আশা প্রকাশ করেন।