ঈদের পর এক দফার আন্দোলন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে ঈদের পর সরকারকে এক দফার আন্দোলন মোকাবিলা করতে হবে।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে সংগঠনের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি দাবি করেন, বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন করছে।মির্জা ফখরুল অবিলম্বে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা সংবিধানে সংযোজন করে নির্বাচন দেওয়ার দাবি জানান। তিনি দাবি করেন, দেশে গণতন্ত্র নেই।শ্রদ্ধা নিবেদনের সময় ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল হক, সংগঠনের মহাসচিব ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।