ঈদের পর কঠোর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বলেন, ঈদের পর কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। এ জন্য প্রয়োজন জাতীয়তাবাদী শক্তির সম্মিলিত অংশগ্রহণ। আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গতকাল মঙ্গলবার ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেন, জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, জনগণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পরিবর্তন চায়। সামনে জাতীয়তাবাদী শক্তির জন্য কঠিন পরীক্ষার সময়। এ পরীক্ষায় সফল না হলে দেশের অবস্থা ভয়াবহ হবে। জাতীয়তাবাদী শক্তিকে এর জন্য তৈরি থাকতে হবে।কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ। বিজ্ঞপ্তি।