প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের পর ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে হেফাজতের আমির শাহ আহমদ শফী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এর আগ পর্যন্ত রমজান মাসে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর জামেয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ কথা জানান সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী। হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ইফতার অনুষ্ঠানে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির নেতা মেজর (অব.) কামরুল ইসলাম, বিকল্পধারার সহসভাপতি মোহাম্মদ ইউসুফ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদুল্লাহ আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।