ঈদের পর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ঈদের পর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হবে। অন্যায়-জুলুম-অবিচারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে ১৮ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করবে।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে শরিক হতে জোটের সব দলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।খালেদা জিয়া বলেন, ‘আশা করি, জুলম-নির্যাতন-অবিচারের বিরুদ্ধে বিজয়ী হতে পারব। কারণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সফল হয়েছিলাম।’ তিনি বলেন, এই সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছু নেই। ক্ষমতাসীনদের হাতে সাংবাদিকেরা নির্যাতিত হচ্ছেন। গত সাড়ে তিন বছরে ১৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। এখন ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। এদের হাতে দেশ নিরাপদ নয়।ইফতারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও মনিরুজ্জামান মিঞা এবং কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ১৮ দলীয় জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।