ঈদের পর ছয় হাজার নতুন চিকিত্সক: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঈদের পর ১০০ জন চিকিত্সককে পদোন্নতি দেওয়া হবে, ছয় হাজার নতুন চিকিত্সক নিয়োগ দেওয়া হবে। আজ শনিবার তিনি জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার সবকিছু করছে, উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই জামালপুর মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, ‘ঈদের পরে খালেদা জিয়া জ্বালাও-পোড়াওয়ের কথা ভাবছেন, আর আমরা ভাবছি উন্নয়নের কথা। এটাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য।’

এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংসদ ফরিদুল হক খান, সাংসদ বেবি মোশাররফ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ, জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।