ঈদের পরদিন ভারত যাচ্ছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহার পরদিন রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক সপ্তাহের সফরে ভারত যাবেন। আগামী ৩ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়া এই প্রথম ভারত সরকারের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন। এ সফরে খালেদা জিয়ার সঙ্গে ভারতের সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে বিএনপির প্রতিনিধিদলে থাকছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, সাবেক পরররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ও সাবেক সাংসদ খালেদা রাব্বানী প্রমুখ। এ ছাড়া এখন সৌদি আরবে থাকা বিএনপির নেতা মোসাদ্দেক আলী এ সফরে যুক্ত হতে পারেন বলে মারুফ কামাল জানিয়েছেন।