ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়া অনুকূলে থাকলে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে এই জামাত হবে।

অন্যদিকে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাতটি হবে সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

আজ রোববার ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ অথবা ২৭ জুন পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা।