ঈদের বাড়ি ফেরার টিকিট

ঈদুল আজহা উপলক্ষে নগরবাসী নাড়ির টানে গ্রামে ফিরবেন, স্বজনদের সঙ্গে ভাগ করে নেবেন ঈদের আনন্দ। এ জন্য বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পেতে মঙ্গলবার রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে লাইনে দাঁড়িয়েছেন অসংখ্য টিকিট প্রত্যাশী। ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। অবশেষে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত অনেকেই। ঈদের আগাম টিকিট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত।

১ / ৬
কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশী মানুষের উপচে পড়া ভিড়।
কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশী মানুষের উপচে পড়া ভিড়।
২ / ৬
ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করছেন সাধারণ মানুষ।
ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করছেন সাধারণ মানুষ।
৩ / ৬
টিকিটের জন্য অনেকেই মঙ্গলবার রাত থেকে রেলস্টেশনে অপেক্ষা করছেন।
টিকিটের জন্য অনেকেই মঙ্গলবার রাত থেকে রেলস্টেশনে অপেক্ষা করছেন।
৪ / ৬
মনের মতো টিকিট পেয়ে খুশি এই তরুণ।
মনের মতো টিকিট পেয়ে খুশি এই তরুণ।
৫ / ৬
কাঙ্ক্ষিত টিকিট পেয়ে হাস্যোজ্জ্বল একজন।
কাঙ্ক্ষিত টিকিট পেয়ে হাস্যোজ্জ্বল একজন।
৬ / ৬
টিকিট নিতে সপরিবারে এসেছেন অনেকে। টিকিট পেয়ে আনন্দিত সবাই।
টিকিট নিতে সপরিবারে এসেছেন অনেকে। টিকিট পেয়ে আনন্দিত সবাই।