ঈদের বিশেষ ট্রেনে শিডিউল বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওয়ারকারের ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর-ঢাকা রেলপথে চলাচলকারী ঈদের বিশেষ ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন।

ঈদে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এবারও রেলওয়ে কর্তৃপক্ষ পার্বতীপুর-ঢাকা পথে গত ২২ জুন থেকে এক জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করছে। এ পথে অন্য আন্তনগর ট্রেনগুলো শিডিউল ঠিক রেখে চলাচল করলেও গত রোববার ও গতকাল সোমবার পরপর দুদিন দুটি পাওয়ারকারের ত্রুটির কারণে ঈদের বিশেষ ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটে। এ ব্যাপারে পার্বতীপুর স্টেশনমাস্টার শোভন রায় বলেন, পাওয়ারকারের ত্রুটির কারণে গত দুদিন ঈদের বিশেষ ট্রেন বিলম্বে চলাচল করছে।