বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ২৯ জুন থেকে ঈদের বিশেষ সেবা চালু করবে। ১০ জুলাই পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে। অন্যদিকে বেসরকারি লঞ্চ মালিক সমিতি ২ জুলাই থেকে বিশেষ সেবা চালু করবে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ বিভাগ জানায়, ঈদ উপলক্ষে এ বছর ঢাকা-বরিশাল নৌপথে সাতটি জাহাজ দিয়ে নিয়মিত ও বিশেষ সেবা দেওয়া হবে। বিশেষ সেবায় থাকবে এমভি মধুমতি, এমভি বাঙালি, পিএস মাহসুদ, পিএস অস্ট্রিস, পিএস লেপচা, পিএস টার্ন, এমভি শেলা। এগুলোর মধ্যে এমভি মধুমতি ও এমভি বাঙালি ঢাকা-বরিশাল সরাসরি সেবায় থাকবে। বাকি চারটি ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এমভি শেলা ঢাকা-চাঁদপুরে যাত্রী পরিবহন করবে। জরুরি প্রয়োজনে এমভি সোনারগাঁকে অপেক্ষায় রাখা হবে।
জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ কমাতে নিয়মিত সেবার পাশাপাশি বিশেষ সেবায় জাহাজ রাখা হয়েছে।’