ঈদের শুভেচ্ছা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ নগর এলাকায় অবৈধ ও অনুমোদনহীন বিজ্ঞাপন প্রচার না করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে নিয়মিত। অথচ এ রকম এক বিলবোর্ডে ব্যানার টাঙিয়ে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের পক্ষ থেকে। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, বিলবোর্ডটি অবৈধ কি না, তা ভালো বলতে পারবে করপোরেশনের রাজস্ব বিভাগ। বিলবোর্ডটি অবৈধ হয়ে থাকলে অবশ্যই উচ্ছেদ করা হবে। করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘আমরা এই ধরনের বিলবোর্ড স্থাপনের জন্য কাউকে অনুমতি দিইনি। মেয়র মহোদয়কে খুশি করতে কেউ হয়তো এই বিলবোর্ডটি লাগিয়েছে। ঈদের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’