ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন দুই নেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পরস্পর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। খবর বাসস ও ইউএনবির।
গতকাল সোমবার বেলা একটায় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সুরাতুজ্জামান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেনের কাছে ঈদের শুভেচ্ছাসংবলিত কার্ড পৌঁছে দেন। এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেন শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা কার্ড সংসদ ভবনের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয়ে তাঁর একান্ত সচিব সুরাতুজ্জামানের কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এসব কথা জানান।
সুরাতুজ্জামান জানান, খালেদা জিয়া বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছাসংবলিত কার্ডটি তাঁকে পৌঁছে দেওয়া হবে।