ঈদের সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম চরাঞ্চলে বন্যার্তদের মাঝে সেমাই, চিনি ও জামা বিতরণ করছেন কুড়িগ্রাম বন্ধুসভার সদস্যরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
কুড়িগ্রাম চরাঞ্চলে বন্যার্তদের মাঝে সেমাই, চিনি ও জামা বিতরণ করছেন কুড়িগ্রাম বন্ধুসভার সদস্যরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কুড়িগ্রাম ও নীলফামারীর সৈয়দপুরে গতকাল রোববার ঈদের পোশাক, সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। ফ্যাশন হাউস ওটুর সহায়তায় এসব সামগ্রী বিতরণ করে স্থানীয় বন্ধুসভা।
কুড়িগ্রামে বন্ধুসভা গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর ও প্রথম আলো চরে ৪০০ বন্যার্থ মানুষের মাঝে ওই জামা, সেমাই ও চিনি বিতরণ করে। ফ্যাশন হাউস ওটু সহায়তায় গেঞ্জি, পাঞ্জাবি ও নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তির সহায়তায় সেমাই ও চিনি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি ওবায়দুর রহমান, সাবেক সভাপতি হাসানুজ্জামান পলাশ, সদস্য হাফিজ, পায়েল, জুয়েল, আতিক, আসিফ, রোহান, সুলতানা ও নুর। এসব সামগ্রী বিতরণে সহায়তা করেন ঘোগাদহের ছায়ার সদস্যরা ও সাংবাদিক সফি খান।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে গতকাল ছিন্নমূল শিশুদের মাঝে ওই ঈদের পোশাক বিতরণ করা হয়। পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। বক্তব্য দেন সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা শিক্ষক নাহিম রেজা শাহ, সাংবাদিক এম আর আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। পরে ছেলেশিশুদের হাতে টি-শার্ট, জিনস প্যান্ট ও মেয়েশিশুদের একটি করে ফ্রক দেওয়া হয়। উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। ঈদবস্ত্র বিতরণ সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।