ঈদ-পূজার আগে বেতন-বোনাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ, পূজাসহ সব ধর্মীয় উৎসবের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধের দাবি করেছেন শ্রমিকেরা। গতকাল রোববার এ দাবি জানিয়ে বরিশাল জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
ওই স্মারকলিপিতে আরও সাতটি দাবি করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে যানবাহনের ভাড়া কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ।
স্মারকলিপিতে বলা হয়েছে, প্রতিবছর ঈদ-পূজার আগে ও পরে চরম দুর্ভোগে পড়েন শ্রমিকেরা। অনেক জায়গায় তাঁদের বেতন-বোনাস না দিয়েই ছুটি দেওয়া হয়। এর ফলে বাড়ি যাওয়া ও বাড়ি থেকে ফিরে আসতে মারাত্মক সমস্যায় পড়েন তাঁরা।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন।
স্মারকলিপি দেওয়ার সময় কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশালের সভাপতি মো. মোসলেম সিকদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা দরজি শ্রমিক ইউনিয়নের সভাপতি তুষার সেনসহ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।