ঈশা খাঁ হলের ছাত্র ও প্রশাসনের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত সোমবার রাতে ঈশা খাঁ হলের আবাসিক ছাত্র ও প্রশাসনের মধ্যে সমঝোতা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়। অঙ্গীকারনামায় প্রক্টর মো. শহীদুর রহমান খান ও সহকারী প্রক্টর এবং হলের সব ছাত্র স্বাক্ষর করেন। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ঈশা খাঁ হল পরিত্যক্ত করার ঘোষণা বাতিল করে সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। অঙ্গীকারনামায় দাবি অনুযায়ী শিক্ষার্থীদের হলে রেখেই সংস্কারকাজ শুরু হয়েছে। তবে এ কাজে দুর্ঘটনা ঘটলে দায়ভার শিক্ষার্থীদেরই নিতে হবে বলে জানানো হয়েছে। মো. শহীদুর রহমান খান জানান, অবশেষে শিক্ষার্থী ও প্রশাসনের আন্তরিক সহযোগিতায় সমস্যার সমাধান হলো।