ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় মাস ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই। এ কারণে এলাকার নারীরা এখানে এসে যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা গোলাম রব্বানী জানান, ৫০ শয্যার এ হাসপাতালে ২৬ জন চিকিত্সক কর্মরত আছেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞের পদটি ছয় মাস ধরে শূন্য পড়ে আছে। হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘ তিন বছর ধরে অচল হয়ে পড়ে আছে। পুরুষ ও মহিলা ওয়ার্ডের ৪০টি বৈদ্যুতিক পাখা দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় প্রচণ্ড গরমে রোগীরা দুর্ভোগ পোহায়। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় নাক-কান-গলা ও দন্ত বিভাগে এসে রোগীরা উন্নত সেবা পাচ্ছে না।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রব্বানী জানান, অ্যাম্বুলেন্সটি ঠিক করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। অন্য সমস্যার বিষয়গুলোও তিনি স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছেন।