ঈশ্বরগঞ্জে অপহূত ছাত্রী উদ্ধার গ্রেপ্তার ১
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অপহূত মাদ্রাসাছাত্রীকে তিন দিন পর গত মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাফায়াত হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অপহরণের ঘটনায় মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা সাফায়াত, সাইদুল ইসলাম, মোকলেছুর রহমান ও আবুল মিয়াকে আসামি করে একটি মামলা করেন।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, অপহরণকারী সাফায়াত হোসেনকে গতকাল ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আদালত গতকাল ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেছেন। পরে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত রোববার মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় কয়েকজন বখাটে।
ওই ছাত্রীকে উদ্ধার ও সাফায়াতকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।