ঈশ্বরগঞ্জে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামে গত রোববার গভীর রাতে অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে গেছে। আংশিক পুড়েছে আরও দুটি বসতঘর। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনে তসলিম উদ্দিন, আফাজ উদ্দিন ও তাহের উদ্দিনের তিনটি গোয়ালঘর, তিনটি রান্নাঘর ও ৩৫ হাজার টাকা পুড়ে যায়। তিনটি ছাগল, একটি গরু আগুনে পুড়ে মারা গেছে। এ ছাড়া দুটি বসতঘর আংশিক পুড়ে যায়। গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রোকনুজ্জামান জানিয়েছেন।