ঈশ্বরগঞ্জে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন এক ব্যক্তি এবং গুরুতর আহত হয়েছেন দুজন।এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার বাঁশটি গ্রামে গতকাল শুক্রবার সকালে জমি নিয়ে ওই গ্রামের মো. রজব আলী ও মোস্তফা আলীর পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় রজব আলী, চাঁন মিয়াসহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মোস্তফা আলীর পরিবারের ওপর দা ও কাতরা নিয়ে অতর্কিতে হামলা চালালে ঘটনাস্থলেই নিহত হন মোস্তফা আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৬)। গুরুতর আহত হন মোস্তফা আলীর বোন জৈতন নেসা (৫০) ও পুত্রবধূ ফরিদা বেগম (৩০)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. লক্ষ্মীনারায়ণ মজুমদার জানান, একজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে হেলালের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা করা হয়েছে।