ঈশ্বরগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাকুরিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল শনিবার মাহতাব উদ্দিন নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, মাহতাব (৬০) একজন কৃষক। সম্পত্তি লিখে দেওয়ার জন্য তাঁর তিন ছেলে আবদুল মতিন (৪০), সাইফুল ইসলাম (৩৫) ও রফিকুল ইসলাম (২৬) মাহতাবকে চাপ দিয়ে আসছিলেন। এর জের ধরে শুক্রবার ছেলেদের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বড় ছেলে মতিন বসতঘর ভাঙচুর ও মাহতাবকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় মাহতাব ওই দিনই ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। গতকাল ভোরে বাড়ির পাশের আমগাছে মাহতাবের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান প্রথম আলোকে জানান, জমি নিয়ে মাহতাবের সঙ্গে তাঁর ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিস করা হয়। কিন্তু মীমাংসা হয়নি।শুক্রবার মাহতাবের দেওয়া লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মাহতাবের মৃত্যুর কারণ জানা যাবে।