ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের কুল্লাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রুহুল আমীন (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের ছোট উত্তমপুর গ্রামে। আজ শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুহুল আমীন বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে কুল্লাপাড়া এলাকায় একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে চলে যায়। পরে লোকজন তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জামেলী বলেন, নিহত তরুণের পরিবারের মামলা করতে না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।