ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকায় আজ বুধবার দুপুরে ট্রেনে কাটা পড়ে জালাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত জালাল মিয়ার বাড়ি ঈশ্বরগঞ্জের সোহাগী গ্রামে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে এলাকাবাসী জানান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জালাল মিয়া মহেশপুর এলাকায় রেললাইনে হাঁটছিলেন। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি ট্রেন ওই লাইন দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে জিআরপি কিশোরগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।