প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ডিবেটিং সোসাইটি গঠন করা হয়েছে। শিক্ষক ও সচেতন ব্যক্তিদের সমন্বয়ে এ সোসাইটির একটি সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সভা করে ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার। কমিটিতে সোহরাব পাশাকে সভাপতি এবং এম ওমর ফারুক আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোসাইটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ইউএনওকে। তিনি বলেন, ‘জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই’ প্রতিপাদ্য ধারণ করে এ সোসাইটির চেতনা উপজেলার সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি