ঈশ্বরগঞ্জে দুই দিনেই গতিরোধক নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কলেজ এলাকা ও শিমুলতলী এলাকায় দুটি গতিরোধক নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।জানা যায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধক নির্মাণের দাবিতে গত রোববার স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ ঘটনায় সোমবার প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ওই গতিরোধক দুটি নির্মাণ করা হয়।ঈশ্বরগঞ্জ কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম খান বলেন, গতিরোধক নির্মাণ করায় সড়ক দুর্ঘটনা কমে যাবে বলে আশা করা হচ্ছে।