ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রাজু মিয়া (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে ইসলামপুর মাদ্রাসার ফটকের সামনে এ ঘটনা ঘটে। রাজু পৌর শহরে একটি দোকানে কম্পিউটারে কম্পোজের কাজ করতেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের সেতুর কাছ থেকে মোহাম্মদ আলীর (২৮) ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে রাজু ইসলামপুরে নিজের বাড়ি ফিরছিলেন। মাদ্রাসা ফটকের সামনে নেমে রাজু ভাড়া পরিশোধ করেন। এরপর সামনে এগোতেই পেছন দিক থেকে একটি গুলি রাজুর শরীরে বিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. কামরুল ইসলাম গতকাল রাতে জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি চালক মোহাম্মদ আলীকে মোটরসাইকেলসহ আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।