ঈশ্বরগঞ্জে নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে শতাধিক।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার নিজকুলন্দর গ্রামের আতাউর রহমানের পুত্রসন্তান হামিমকে (৩) গত রোববার নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে গতকাল সোমবার হামিমের মৃত্যু হয়।এদিকে উপজেলার কাঁঠাল গ্রামের নিপা (২) ও চরআলগী গ্রামের রাব্বী (৩) গত শনিবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লক্ষ্মী নারায়ণ মজুমদার ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত মাসে নিউমোনিয়ায় আক্রান্ত ৯০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।