ঈশ্বরগঞ্জে পুড়ে গেছে ছয়টি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী রায়েরবাজারে গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ছয়টি দোকানঘর পুড়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে অগ্নিকাণ্ডে ওই বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়া, বোরহান, মাহবুব, রনি ও সবুজ মিয়ার সার, কীটনাশক ও লাইব্রেরির যাবতীয় মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।