ঈশ্বরগঞ্জে ফৌজদারি আদালতের কার্যক্রম শুরুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌকি আদালতকে যুগ্ম জেলা জজ আদালতে উন্নীতকরণ ও ফৌজদারি আদালতের কার্যক্রম শুরুর দাবিতে উপজেলা আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন করেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে সমিতির সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে সমিতির সভাপতি সাবেক সাংসদ জয়নুল আবেদীন জায়েদী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে গুরুত্বপূর্ণ চৌকি আদালতগুলোকে যুগ্ম জেলা জজ আদালতে উন্নীত করে ফৌজদারি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতকে যুগ্ম জেলা জজ আদালতে উন্নীত করা হোক। এখানে ফৌজদারি আদালতের কার্যক্রম শুরু হলে বিচারপ্রার্থীরা দ্রুত বিচার পাবেন এবং হয়রানির শিকারও কম হবেন।