ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংস আচরণ প্রতিরোধ করতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে সভার আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে মাইজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্মেলনকক্ষে ওই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার, মহিলাবিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ফজলুল হক, জাটিয়া ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, মাইজবাগ ইউপির চেয়ারম্যান মো. ফরিদ মিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।