ঈশ্বরগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শর্শী এলাকায় গতকাল শুক্রবার যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
নিহতের নাম মো. শামীম (৩৫)। তিনি কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ শাখায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গৌরীপুর উপজেলার ডৌহাতলা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার শর্শী এলাকায় কিশোরগঞ্জের তাড়াইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত একটি ইজিবাইককে পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় বাসটির সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে এর যাত্রী শামীম ঘটনাস্থলেই নিহত ও ১৪ জন আহত হন।