ঈশ্বরগঞ্জে বিএনপির দেড় শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির দেড় শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারিকাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গত মঙ্গলবার রাতে মামলাটি করেন ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম।
উপজেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির তিনটি পক্ষ পৃথক কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে তিন পক্ষের নেতা-কর্মীরা শহরে শোভাযাত্রা বের করেন। তাঁদের আয়োজিত কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু পুলিশ বিনা কারণে লাঠিপেটা ও গুলিবর্ষণ করে তাঁদের কর্মসূচি পালনে বাধা দেয়। কিন্তু পুলিশ দাবি করেছে, শোভাযাত্রা কর্মসূচি পালনের নামে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।