ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমারুলি গ্রামে গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আব্দুর রাজ্জাক (৪০) ও আবদুল কাদির (৬০)।এলাকাবাসী জানান, ওই দুই ব্যক্তি শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে আবদুস সালামের পানের বরজে কাজ করতে গিয়েছিলেন। এ সময় বরজের ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার কোনো এক সময় ছিঁড়ে বরজের খুঁটিতে লেগে থাকে। একপর্যায়ে অসাবধানতাবশত আব্দুর রাজ্জাক ওই খুঁটিতে হাত দিয়ে চিৎকার দিলে পাশে থাকা বৃদ্ধ আবদুল কাদির তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুস্পৃষ্ট হন।