ঈশ্বরগঞ্জে যৌতুকলোভী স্বামী পিটিয়ে হত্যা করেছেন স্ত্রীকে
যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় পাষণ্ড স্বামী পিটিয়ে হত্যা করেছেন স্ত্রীকে। এ ঘটনায় হত্যাকারী স্বামীর বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের তারাকান্দি গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।পরিবার ও পুলিশ জানায়, উপজেলার ছোট তারাকান্দি গ্রামের মো. মারফত আলীর ছেলে মো. সবুজ মিয়া (৩৫) আট বছর আগে বিয়ে করেন পাশের দড়িবৃ গ্রামের মো. শাহাব উদ্দিনের মেয়ে মোছাম্মর্যা খাদিজা বেগমকে (৩০)। শাহাব উদ্দিন জানান, বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের দাবিতে তাঁর মেয়েকে নির্যাতন করতেন স্বামী সবুজ মিয়া। ইতিমধ্যে তিনি মেয়ের জামাইকে যৌতুক হিসেবে ৪০ হাজার টাকা ও একটি গরু দেন। নিহত খাদিজার মা ছফুরা খাতুন জানান, আরও যৌতুকের দাবিতে সবুজ মিয়া প্রায়ই তাঁর মেয়েকে নির্যাতন করতেন। প্রতিবেশীরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকের টাকা নিয়ে ঝগড়া-বিবাধ হয়। একপর্যায়ে স্বামী সবুজ মিয়া তাঁর স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। গতকাল সকালে খাদিজার অবস্থা সংকটাপন্ন দেখে গ্রামের পল্লি চিকির্যাসক রতন মিয়াকে ডেকে আনেন। চিকির্যাসক রতন তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়ার কিছুক্ষণ পরই খাদিজা মারা যান।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, হত্যার অভিযোগে নিহত খাদিজার শ্বশুর মারফত আলী (৬৫) ও শাশুড়ি রোমেলা খাতুনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।