ঈশ্বরগঞ্জে শিশু ধর্ষণ কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক কিশোরকে (১৭) গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল থানায় মামলা হয়েছে। গতকাল দুপুরে কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।