ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বেলা তিনটার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) উপজেলার দত্তপাড়া গ্রামের সাইকেল আরোহী লোকমান হোসেনকে (১৪) পেছন থেকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটি আটক করে বেলা তিনটা থেকে দুই ঘণ্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন।ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম জানান, চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। রাস্তায় গতিরোধক দেওয়ার প্রতিশ্রুতিতে এলাকাবাসী অবরোধ তুলে নেন।