ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কের হরিয়াখালী এলাকায় গত সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে।জানা গেছে, ঈশ্বরগঞ্জ সদর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলটি তিনজন যাত্রী নিয়ে উচাখিলা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চালক মাহাবুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর সুমন মিয়া (৯) মারা যায়।