ঈশ্বরগঞ্জে'প্রেমে ব্যর্থ হয়ে'যুবকের আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে আনিস (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বুধবার রাজিবপুর ইউনিয়নের ভাটি চরনওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আনিস গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ গ্রামের সামু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ছোটবেলা থেকেই আনিস চরনওপাড়া গ্রামে মামা সামছুদ্দিনের বাড়িতে থাকতেন। তাঁর মা রোকেয়া বেগম ঢাকায় গৃহকমীর কাজ করেন।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আশরাফুল ইসলাম বলেন, আনিস প্রতিবেশী এক মেয়েকে ভালোবাসতেন। মেয়েটির অন্যত্র বিয়ে হওয়ায় মনের ক্ষোভে আজ ভোরে বাড়ির পেছনে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আনিসের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।