ঈশ্বরদী ইপিজেডে শ্রমিক বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) গতকাল বুধবার সকালে মেগাটেক্স নিটার্সের শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ছয় জনকে বেপজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রমিকেরা জানান, মেগাটেক্স কর্তৃপক্ষ ছলচাতুরী করে পাওনা টাকা কম দিচ্ছে। এ কারণে তাঁরা কর্মবিরতি দিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। মেগাটেক্সের ব্যবস্থাপক আমির হোসেন জানান, শ্রমিকেরা তাঁদের কোনো কাজ করতে দিচ্ছেন না, এমনকি কোনো আলোচনায় বসতেও রাজি হচ্ছেন না।