ঈশ্বরদী এটিআইতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ কলেজে (এটিআই) বহিরাগত সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা কলেজের প্রশাসনিক ভবনে ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে।

এটিআই সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় বহিরাগত একটি সন্ত্রাসী চক্র বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও ছিনতাই করত। এ ব্যাপারে বেশ কিছুদিন আগে ঈশ্বরদী থানায় একটি মামলাও হয়।

মামলার পর থেকেই সন্ত্রাসীরা কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী কলেজের মূল ভবনের সামনে প্রথমে কর্মচারী ইকবাল হোসেনকে (২৭) ছুরিকাঘাত করে। এ সময় অপর দুই কর্মচারী বাদশা ও আরমান এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদেরও পেটায়। এরপর সন্ত্রাসীরা শিক্ষার্থীদের যাকে যেখানে পেয়েছে এলোপাতাড়ি মারধর করে। এ ছাড়া প্রশাসনিক ভবনের জানালা-দরজা ও আসবাবপত্রে ভাঙচুর করে।