ঈশ্বরদী ও চাটমোহরে কম্বল বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার পাবনার চাটমোহর ও ঈশ্বরদী উপজেলায় কম্বল বিতরণ করা হয়েছে। দুই উপজেলার দুস্থ শীতার্ত নারী-পুরুষের মধ্যে ২০০টি কম্বল বিতরণ করা হয়।চাটমোহর (পাবনা): গতকাল বেলা তিনটায় উপজেলার হরিপুর ইউনিয়নের ধড়ইল প্রাথমিক সরকারি বিদ্যালয় মাঠে ইউনিয়নের দিয়ারপাড়া, চূর্ণকারপাড়া, স্কুলপাড়া, মসজিদপাড়া, ধড়ইল মৎস্যজীবীপাড়া ও দাসপাড়া গ্রামের ১০০ জন দুস্থ শীতার্ত ব্যক্তিকে কম্বল দেওয়া হয়। এ সময় উপজেলা বন্ধুসভার সহসভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রনি রায়সহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী পৌর এলাকার শীতার্ত মানুষের মধ্যে গতকাল ১০০টি কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো ট্রাস্টের কম্বল নিতে সকাল থেকেই দুস্থ মানুষ ঈশ্বরদী ডাকবাংলার মাঠে জড়ো হন।কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের শিক্ষক স্বপন কুমার কুণ্ডু, প্রথম আলোর প্রতিনিধি মাহাবুবুল হক, বন্ধুসভার সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যরা।