ঈশ্বরদী পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী পৌর জামায়াতের আমির গোলাম আজমকে আজ শনিবার রাতে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস জানান, জামায়াতের নেতা গোলাম আজমের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নাশকতার ছয়টি মামলা আছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আওয়ামী লীগ অফিস পোড়ানো, ভাঙচুর এবং রাস্তা কেটে মহাসড়ক অবরোধ করাসহ ছয়টি নাশকতার মামলা আছে গোলাম আজমের বিরুদ্ধে।