ঈশ্বরদী বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহিষ্কারের তিন দিনের মধ্যে পাবনার ঈশ্বরদী বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার রাতে পাবনার জেলা কমিটির এক সভায় এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
তাঁরা হলেন পৌর কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।
ঈশ্বরদী পৌর বিএনপির পাবনা জেলা বিএনপির দপ্তরবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মুঠোফোনে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমরুল কায়েস বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠিটি আমি হাতে পেয়েছি। তাঁদের অতিদ্রুত তা পৌঁছে দেওয়া হবে।’
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষ প্রতীক ও পৌর মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার জেলা বিএনপি ওই দুজনকে বহিষ্কারের সুপারিশ করে।