ঈশ্বরদীতে আখের জমিতে স্টেমবেরার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় আখখেতে স্টেমবেরা বা কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিয়েছে। আখচাষিরা এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন। ওই পোকার আক্রমণ প্রতিরোধ করতে না পারলে আখের উৎপাদন ব্যাহত হবে এবং চাষিরা লোকসানে পড়ার আশঙ্কা করছেন।চাষিরা জানান, গত উৎপাদন মৌসুমের তুলনায় এ বছর আখের আবাদ বেশি হয়েছে। এখন আখের মধ্যম বয়স। দু-তিন মাসের মধ্যে তাঁরা আখ বিক্রি করবেন। কিন্তু জমিতে এ বছর আশঙ্কাজনক হারে কাণ্ড ছিদ্রকারী পোকার সংক্রমণ দেখা দিয়েছে। এর ফলে জমিতেই আখ মরে যাচ্ছে। কীটনাশক ছিটিয়েও লাভ হচ্ছে না। ঈশ্বরদী-১৬, ঈশ্বরদী-২৫, ঈশ্বরদী-৩৮, ঈশ্বরদী-৩৯ ও ঈশ্বরদী-৪০ জাতের আখের জমিতে এ রোগের সংক্রমণ সবচেয়ে বেশি। বাংলাদেশ আখ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব) আবদুল্লাহ জানান, বিরূপ আবহাওয়াসহ নানা কারণে ঈশ্বরদীর বিভিন্ন আখের জমিতে স্টেমবেরা দেখা দিয়েছে। স্টেমবেরার কারণে আক্রান্ত আখগাছ মরে যায়। আখের কাণ্ডে এ রোগ ছড়ায় বলে একে ‘স্টেমবেরা’ বা কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ বলে। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা খুরশিদ আলম জানান, ঈশ্বরদীতে এ বছর তিন হাজার ৬৯০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় চার হেক্টর বেশি। তিনি জানান, এখনো অধিকাংশ আখের জমিতে ওই পোকার আক্রমণ হয়নি।