ঈশ্বরদীতে আঞ্চলিক কাব-ক্যাম্পুরি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেল চত্বরে রাজশাহী বিভাগের পঞ্চম আঞ্চলিক কাব-ক্যাম্পুরি শুরু হয়েছে।
সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটের উপদেষ্টা ও প্রধান স্কাউট ব্যক্তিত্ব আবদুল করিম প্রধান অতিথি হিসেবে পাঁচ দিনের এই কাব-ক্যাম্পুরি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের স্কাউট প্রধান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর রউফ।
ডেপুটি ক্যাম্প চিফ নওশাদ আলী জানান, ২৭ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। ২৮ অক্টোবর সকালে ক্যাম্পুরি শেষে স্কাউটরা বাড়ি ফিরে যাবেন। ক্যাম্পুরি উপলক্ষে পাকশী রেল চত্বর বর্ণিল সাজে সাজানো হয়েছে।