ঈশ্বরদীতে ককটেল ও বোমা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদীর পিয়ারাখালী এলাকা থেকে রাশেদুল ইসলাম ওরফে রিপন (৩৫) নামের যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গোরস্থান এলাকা থেকে ৪২টি ককটেল, একটি বোমা ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেল পাঁচটায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাশেদুলের বাড়ি ঈশ্বরদীর পশ্চিম টেংরী কাচারিপাড়ায়।

র্যাব-১২ পাবনা ক্যাম্পের ফ্লাইট লে. সোহান বিন আকিব জানান, রাশিদুল চিহ্নিত সন্ত্রাসী। তিনি একাধিক মামলার পলাতক আসামি। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, রাশিদুল যুবদলের কর্মী।