ঈশ্বরদীতে কম্বল পেল ২০০ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীর ডাকবাংলো মাঠে গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও চরাঞ্চলের শীতার্ত শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো
পাবনার ঈশ্বরদীর ডাকবাংলো মাঠে গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও চরাঞ্চলের শীতার্ত শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে শীতার্ত শিশুদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। রিহ্যাবের পক্ষ থেকে পাওয়া কম্বলগুলো বিতরণ করা হয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও চরাঞ্চলের শিশুদের মাঝে।
গতকাল মঙ্গলবার দুপুরে ডাকবাংলো মাঠে কম্বলগুলো বিতরণ করেন পূর্বটেংরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ, উন্নয়নকর্মী মোস্তাক আহমেদ, শিক্ষক স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী বন্ধুসভার সভাপতি শহিদুল হকসহ বন্ধুসভার সদস্যরা।