ঈশ্বরদীতে কৃষককে পিটিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে পাবনার ঈশ্বরদীতে আবু প্রামাণিক (৪৬) নামের এক কৃষককে প্রতিপক্ষের লোকেরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
ঈশ্বরদী থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাতটার দিকে আবু প্রামাণিক তাঁর বাড়ি ভবানীপুর গুচ্ছগ্রাম এলাকা থেকে কালিকাপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একা পেয়ে দুর্বৃত্তরা পেছন থেকে হামলা চালায় এবং কাঠ ও লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় লোকজন টের পেয়ে দুর্বৃত্তদের ধাওয়া করে রফিক মণ্ডল (৩০) নামে একজনকে হাতেনাতে ধরে ফেলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।