ঈশ্বরদীতে কৃষকের হুঁশিয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান রাজনৈতিক অস্থিরতা, অবরোধ ও হরতালের কবল থেকে কৃষক ও কৃষিপণ্যকে বাঁচাতে এবার কৃষকেরা পাল্টা কর্মসূচি হিসেবে রাস্তা অবরোধ ও ফসল উত্পাদন বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গত শুক্রবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কৃষকেরা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৃষক, কৃষি ও দেশকে বাঁচাতে তাঁরা তিন দফা দাবি ঘোষণা করেন। তিন দফা দাবির মধ্যে রয়েছে: রাজনৈতিক দলগুলোকে কৃষিপণ্যবাহী গাড়ি অবরোধ ও হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া, ব্যাংক ও এনজিও থেকে নেওয়া কৃষকদের ঋণের সুদ মওকুফ ও মূল ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং সারের উচ্চমূল্য নিয়ন্ত্রণ করা।