ঈশ্বরদীতে গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার, নিখোঁজ শিশুছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আখ খামার-সংলগ্ন মহাসড়কের পাশ থেকে গত শনিবার বস্তাবন্দী অবস্থায় জোবেদা খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় লাশটি ছিল অর্ধগলিত। এ ঘটনায় জোবেদার শাশুড়ি সন্দোসি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।জোবেদার পরিবারের অভিযোগ, ২০ হাজার টাকা যৌতুক না পেয়ে স্বামী আনোয়ার হোসেন গত বুধবার জোবেদাকে হত্যা করে লাশ বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে দেন। লুকিয়ে রাখা হয় দুই বছরের ছেলে জিদমিকে।এ ঘটনায় জোবেদার মা খোদেজা বেগম শনিবার রাতে আনোয়ার হোসেন ও সন্দোসি বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেছেন।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, চার বছর আগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরিবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে জোবেদার সঙ্গে ঈশ্বরদীর মুলাডুলি গ্রামের আনোয়ারের বিয়ে হয়। এ জন্য জোবেদার পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা যৌতুক নেন আনোয়ার। বিয়ের পর জোবেদা জানতে পারেন, আনোয়ারের আরও দুই স্ত্রী রয়েছে।এদিকে এক মাস আগে আনোয়ার আরও ২০ হাজার টাকা যৌতুক চান। ওই টাকা না পেয়ে গত বুধবার জোবেদাকে প্রচণ্ড মারধর করে অচেতন অবস্থায় ফেলে রাখেন। ওই দিন জোবেদার ছোটো বোন তাঁর বাড়িতে বেড়াতে গিয়ে জোবেদাকে অচেতন অবস্থায় দেখতে পান। কিন্তু আনোয়ার বাড়ি থেকে তাড়িয়ে দেন তাঁকে।জোবেদার বোনের জামাই রুহুল আমিন জানান, যৌতুকের জন্য মারধর করার পর বুধবার বিকেল থেকে জোবেদা ও স্বামী জিদমিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় আনোয়ারকে জিজ্ঞাসা করা হলেও তিনি কোনো জবাব দেননি।এ ব্যাপারে গতকাল ঈশ্বরদী থানায় কথা হলে সন্দোসি বেগম পুত্রবধূ জোবেদার ওপর নির্যাতনের ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, বিভিন্ন সময় দরকার পড়লে শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়েছেন আনোয়ার, এটা যৌতুক নয়। এ জন্য জোবেদাকে মারধর করা হয়নি।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে জোবেদাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জোবেদার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামী আনোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।